প্রজাপতি মার্কার সাধারণ সম্পাদক প্রার্থী হারুন হাওলাদারের গনসংযোগ

চাঁদপুর চৌধুরীঘাট ব্যবসায়ী সমিতির নির্বাচন-২০২৩ 

চাঁদপুর: চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী চৌধুরী ঘাট ব্যবসায়ী সমিতির নির্বাচন ২০২৩-২০২৫ আগামী ১১ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। প্রতিক বরাদ্দের পর থেকে প্রজাপতি মার্কার সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ হারুন হাওলাদার ভোটারদের সাথে কুশল বিনিময় অব্যাহত রেখেছেন। তিনি সমিতির বর্তমান নির্বাচিত সাধারণ সম্পাদক।

সোমবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত চৌধুরী ঘাট ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় ও ভোটারসহ সকলের কাছে দোয়া কামনা করেন। এ সময় সমর্থকদের কন্ঠে কন্ঠে প্রজাপতি মার্কার আওয়াজ শোনা যায়।

সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ হারুন হাওলাদার জানান, আমার নির্বাচনী মার্কা হচ্ছে প্রজাপতি। আমি সমিতির বর্তমান নির্বাচিত সাধারণ সম্পাদক। এছাড়া এ পদে আরোও ২ বার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। ইনশাল্লাহ আমি আশাবাদি এবারও ভোটাররা তাদের সেবা করার জন্য প্রজাপতি মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন।

উল্লেখ্য, নির্বাচনে মোট ভোটার ১৭৩ জন। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ১১ ফেব্রুয়ারী সকাল ১০ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত চাঁদপুর পৌর পাঠাগারে  ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম