পিআর পদ্ধতিতে একটি ভোটও নষ্ট হবে না : ডা. মোবিন

চাঁদপুর: চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মোবিন বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জনগণের একটি ভোটও নষ্ট হবে না। প্রত্যেকটি ভোটই সরকার গঠনে কাজে লাগবে।

শুক্রবার (১৯ সেপ্টম্বর) দিনব্যাপী মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি, আনোয়ারপুর, বাংলাবাজার এলাকায় গণসংযোগকালে স্থানীয়দের উদ্দেশ্যে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে পিআর পদ্ধতি চালু রয়েছে। এই পদ্ধতিতে ভোট হলে দেশে দূর্নীতি বন্ধ হয়ে যাবে। আগামী এক হাজার বছরেও এই দেশে সৈরতন্ত্র সৃষ্টি হবে না যদি পিআর পদ্ধতি বাস্তবায়ন হয়।

এই নেতা বলেন, একটি গোষ্ঠি পিআর পদ্ধতি চায় না। কারণ পিআর পদ্ধতি বাস্তবায়ন হলে তারা দূর্নীতি করতে পারবে না এবং দেশ ও জনগণ বেশি লাভবান হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠায় এবং দূর্নীতিমুক্ত দেশ গড়তেই জামায়াতে ইসলামী পিআর পদ্ধতিতে ভোট চাইছে। তবে জনগণ চাইলে পিআর পদ্ধতিতে নির্বাচন হবে।

ডা. মোবিন বলেন, আমি নির্বাচনী এলাকার লোকজনের সাথে সার্বক্ষনিক যোগাযোগ রক্ষা করছি। সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। যে কারণে আলোকিত সমাজ গড়তে সকলকে আহবান জানাচ্ছি।

মতলব উত্তর উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবুল বাশার, সেক্রেটারী মেহেদী হাসান নাজির, দূর্গাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. আলাউদ্দিন খান বিভিন্ন পর্যায়ের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

ফম/এমএমএ/আরাফাত/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম