পালবাজার মাছবাজারে ছাদ ধসে ২ ক্রেতা গুরুতর আহত

চাঁদপুর: চাঁদপুর শহরের প্রাচীন বানিজ্যিক কেন্দ্র পালবাজারের মাছবাজারের ছাদ ধসে পড়ে মাছ ক্রয় করতে আসা ২ ক্রেতা গুরুতর আহত হয়েছে।
বুধবার (১ নভেম্বর) দুপুর ১২টায় পালবাজারের মাছবাজারে এ ঘটনা ঘটে।
আহতরা হলেনঃ মোঃ রসূল আমিন (৩০) ও কুদ্দুস বেপারী (৬০)। আহতদের মধ্যে রসূল আমিনের মাথায় ৬টি সেলাই লেগেছে ও কুদ্দুস বেপারী হাতে পায়ে আঘাত প্রাপ্ত হয়েছে।
আহত রসূল আমিন জানান, শহরের পুরানবাজার পূর্ব শ্রীরামদী শশুড় বাড়িতে বেড়াতে এসেছি। পালবাজারের মাছ বাজারে মাছ কিনতে এসে হঠাৎ করে ছাদ ভেঙ্গে আমার  মাথা ফেটে যায়। লোকজন ধরাধরি করে আমাকে সদর হাসপাতালে নিয়ে আসে। আমার মাথায় ৬টি সেলাই লেগেছে। বাজার কমিটির কেহ আমার খোঁজ নেয়নি। তারা মেয়রের কাছে যেতে বলেছে।
এ ব্যাপারে পালবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হারুন পাটওয়ারী জানান, মাছ বাজার পালবাজার ব্যবসায়ী কমিটির এখতিয়ারে নেই। এই বাজারের আলাদা টেন্ডার হয়। এটা পৌরসভার বিষয়, এটা মেয়র দেখবে।
এদিকে পালবাজারের মাছবাজারের উপরের ছাদের নাজুক অবস্থা। প্রতিদিন ছাদ ধসে পরে কেহ না কেহ আহত হয়। কিছুদিন আগে বাজার কমিটির মাধ্যমে মাছ বাজারের গুজামিল সংস্কার হয়েছে বলে মাছ ব্যবসায়ীরা অভিযোগ করেন।
তারা বলেন, জীবনের ঝুঁকি নিয়ে আমরা মাছ বিক্রি করি। যে কোন সময় ছাদ ভেঙ্গে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। অচিরেই স্থাপনা ভেঙ্গে নতুন ভবন করার জোর দাবি জানাচ্ছি।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম