নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির কারণে দেশের মানুষ বিএনপি জামাতকে প্রত্যাখ্যান করেছে : এমপি রুহুল

মতলব উত্তর (চাঁদপুর): দেশব্যাপী বিএনপি জামায়াতের নৈরাজ্য ও অগ্নি সন্ত্রাসের প্রতিবাদে কেন্দ্রীয় আওয়ামী লীগের কর্মসূচীর অংশ হিসেবে মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের নির্দেশনায় উপজেলার মোহনপুর ইউনিয়ন আ‘লীগ, মহিলা আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে সমাবেশ ও শান্তির মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে কাজী মিজানুর রহমানের বাড়ীর সামনে থেকে শান্তির মিছিল বেরহয়ে মোহনপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মোহনপুর পর্যটনের ৩নং গেইটের সামনে এক সমাবেশ অনুষ্ঠান শেষে পুনরায় কাজী মিজানুর রহমানের বাড়ীর সামনে এসে শান্তি মিছিলটি সমাপ্ত হয়। শান্তি মিছিল ও সামাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এড. নুরুল আমিন রুহুল।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন রুহুল এমপি বলেন, আমরা আজকের সমাবেশের মধ্য দিয়ে প্রমাণ করতে চাই, বাংলার জনগণ শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থাশীল, দেশ এগিয়ে যাচ্ছে, দেশের উন্নয়নের ধারা অব্যাহত আছে। আমরা প্রমাণ করতে চাই, দেশের মানুষ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে ও শেখ হাসিনার নেতৃত্বের প্রতি জনগণ আস্থাশীল। বিএনপি-জামায়াত দেশে যে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে তার প্রতিবাদে আজকের এই সমাবেশ এবং শান্তির মিছিল। তিনি আরও বলেন, মোহনপুরে একটি গোষ্ঠি দীর্ঘদিন চেয়ারম্যান থাকাকালে তারা সাধারণ মানুষের প্রতি জুলুম, অন্যায় ও অত্যারে লিপ্তছিল মানুষ তাদের ভয়ে কোন কথা বলতে পারতোনা মোহনপুরের মানুষের স্বাধীনতা ছিল না। এখন মোহনপুরে শান্তি বিরাজ করছে মোহনপুরের সাধারণ মানুষ শান্তিতে আছে।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য দৈনিক সংবাদ সারাবেলার সম্পাদকমণ্ডলীর সভাপতি বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব কাজী মিজানুর রহমান।

তিনি বলেন, মোহনপুরের মাটিতে বিএনপি-জামায়াতের যে কোন নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টিকারীদের দাঁতভাভাঙ্গা জবাব দেওয়া হবে। মোহনপুরের শান্তিপ্রিয় মানুষ শান্তিতে আছে সুতরাং কেউ নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টিকরার চেষ্টা করবেন না। সমাবেশে সবাইকে আওয়ামীলীগের পতাকাতলে এসে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষে শেখহাসিনাকে আবারো ক্ষমতায় আনার জন্য নৌকার পক্ষে কাজ করার আহবান জানান কাজী মিজানুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা আ‘লীগের সদস্য রাধেশ্যাম সাহা চান্দু বাবু। মোহনপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুল হাই প্রধানের সভাপিত্বে ও মোহনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়ের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন, ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রেজাউল করিম, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, মোহনপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মোঃ বিল্লাল হোসেন মৃধা, মতলব উত্তর উপজেলা যুবলীগের সদস্য ও সংবাদ সারাবেলা পত্রিকার নির্বাহী সম্পাদক কাজী মোহাম্মদ হাবিবুর রহমান, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, মোহনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি বিল্লাল তপদার, চাঁদপুর জেলা মহিলা আ‘লীগের যুগ্ম আহ্বায়ক সালেহা বেগম সুখী, মোহনপুর ইউনিয়ন মহিলা আ‘লীগের সভানেত্রী লাভলী বেগম, মহিলা নেত্রী জেসমিন, ছাত্রলীগ নেতা নুরনবী খানঁসহ আরো অনেকে।

ফম/এমএমএ/আরাফাত/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম