চাঁদপুর: চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী বুধবার (৪ডিসেম্বর) ৩ নং সুবিদপুর ইউনিয়নের সুবিদপুর এলাকায় ব্যাপক জনসংযোগ করেন।
দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি সুবিদপুরের বিভিন্ন বাড়ি জনসংযোগ করেন, এ সময় তিনি কয়েকটি হিন্দু বাড়িতে সংক্ষিপ্ত আলোচনা রাখেন। সন্ধ্যার পর সুবিদপুর বাজারে দোকান, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সমস্যাবলি সম্পর্কে খোঁজখবর নেন।
জনসংযোগকালে সুবিদপুরের ব্যবসায়ীরা অবহেলিত অবকাঠামো, পানি নিষ্কাশন ব্যবস্থা, যোগাযোগ সমস্যা ও নিরাপত্তা ঘাটতিসহ দীর্ঘদিনের বিভিন্ন ভোগান্তির কথা তুলে ধরেন। এসব সমস্যা মনোযোগ দিয়ে শোনেন মাওলানা মিয়াজী।
তিনি বলেন, “সুবিদপুর ফরিদগঞ্জের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র। নির্বাচিত হলে এলাকার রাস্তা, ড্রেনেজ, আলোকসজ্জা, নিরাপত্তা এবং অবকাঠামো উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। ব্যবসায়ীদের জন্য আরও উপযোগী পরিবেশ নিশ্চিত করা হবে। তিনি আরও বলেন, ৩ নং সুবিদপুরসহ কয়েকটি ইউনিয়ন নিয়ে থানা গঠন করবেন, জনগণের প্রত্যাশা পূরণে তিনি আন্তরিকভাবে কাজ করতে চান।
এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদগঞ্জ উপজেলা আমীর মাওলানা মোহাম্মদ ইউনুস, মাওলানা নুরুল আলম, আমির ৩ নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন। হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন, সেক্রেটারি ৩ নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন। মোহাম্মদ শাহাদাত হোসেন রাজু, প্রচার সম্পাদক, ৩ নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন,বাংলাদেশ জামায়াতে ইসলামী। ওয়ার্ড পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জনসংযোগ ঘিরে সুবিদপুর এলাকায় উৎসাহ–উদ্দীপনা লক্ষ্য করা যায়। স্থানীয় ভোটাররাও তার উন্নয়ন প্রতিশ্রুতিকে স্বাগত জানান।
ফম/এমএমএ/



