নির্বাচনের খোঁজ নিতে দুই সাংবাদিক নেতা ফরিদগঞ্জে

ফরিদগঞ্জ : চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহম্মদ শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও যুগান্তর সম্পাদক সাইফুল আলম এবং প্রধানমন্ত্রীর সাবেক প্রেসসচিব আবুল কালাম আজাদ।

শুক্রবার (৫ জানুয়ারি) দুপুরে তারা ঢাকা থেকে ফরিদগঞ্জে মুহম্মদ শফিকুর রহমানের বাড়ি বালিথুবা পূর্ব ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে আসেন।

এসময় এই দুই সাংবাদিক নেতা দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে শফিকুর রহমান নির্বাচন বিষয়ে নানা আলোচনা করেন। ফরিদগঞ্জে তার নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি বিষয়ে অবহিত করেন প্রার্থী।

মুহম্মদ শফিকুর রহমান সাংবাদিক জগতের দুই নেতাকে স্বাগত জানিয়ে বলেন, আমি কৃতজ্ঞ জাতীয় প্রেসক্লাবসহ ঢাকার সিনিয়র সাংবাদিকদের কাছে। তারা আমার নির্বাচনের সময়ে আমার পাশে এসে দাঁড়িয়েছেন। এসময় তিনি নির্বাচনে বিজয়ী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

এ সময় যুগান্তরের চাঁদপুর প্রতিনিধি ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির, নাগরিক টেলিভিশনের চাঁদপুর প্রতিনিধি অমরেশ দত্ত জয়, যুগান্তরের ফরিদগঞ্জ প্রতিনিধি ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী এবং দৈনিক আমাদের সময়ের ফরিদগঞ্জ প্রতিনিধি ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক আনিছুর রহমান সুজন উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম