নির্বাচনী ক্যাম্পেইন ম্যানেজারের উপর নারীর রাজনৈতিক দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ

ইউএসএইড এর সহায়তায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর উদ্যোগে

চাঁদপুর:  ইউএসএইড এর সহায়তায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর উদ্যোগে গত ১৩ জুন নির্বাচনী ক্যাম্পেইন ম্যানেজার এর উপর নারীর রাজনৈতিক দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ চাঁদপুরে একটি চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও চাঁদপুর মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের সভাপতি মুনির চৌধুরী, চাঁদপুর জেলা মহিলা দলের সভাপতি ও ফোরামের সহ সভাপতি অ্যাড. মুনিরা চৌধুরী, সাধারণ সম্পাদক ও ফোরামের সহ সভাপতি এডভোকেট শিরিন সুলতানা মুক্তা, চাঁদপুর পৌর আওয়ামী লীগ সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা ও ফোরামের সহ-সভাপতি রেবেকা সুলতানা বকুল, জেলা ছাত্রলীগের সহ সভাপতি ও ফোরামের সহ সংগঠনিক সম্পাদক মাসুদ-উল আলম রনি।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগ, জেলা মহিলা দল, জেলা মহিলা পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে নির্বাচনী ক্যাম্পেইন ম্যানেজার, ক্যাম্পেইন ম্যানেজারের ভূমিকা ও বৈশিষ্ট্য, দলে নারী ক্যাম্পেইন ম্যানেজারের প্রয়োজনীয়তা, নির্বাচনী প্রচরাভিযানের গুরুত্বপূর্ণ ৬টি ধাপ নিয়ে আলোচনা করা হয়েছে। এই দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ এর মূল লক্ষ্য হলো নারীর ক্ষমতায়ন, নির্বাচনী প্রক্রিয়ায় নারীর অন্তর্ভুক্তি আরো সম্প্রসারিত করা এবং প্রত্যেক পার্টি রোডম্যাপ অনুযায়ী পার্টির মূল কমিটিতে ৩৩ শতাংশ নারী কোটা অর্জন নিশ্চিত করাও প্রশিক্ষণটি পরিচালনা করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল কুমিল্লার রিজিওনাল ম্যানেজার আবুল বাশার ও অংশগ্রহণকারীরা প্রচারাভিযান পরিচালনার ৬টি ধাপ দলীয় কাজের মাধ্যমে অনুশীলন করেন।

মূল দলে নারীদের দক্ষতার সাথে কাজের পরিবেশ তৈরীতে নারীদের প্রশিক্ষণের গুরুত্ব সম্পর্কে তাদের মতামত প্রকাশ করেন।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম