নিরাপদ সড়ক চাই মতলব উত্তর শাখার উদ্যোগে অসহায়দের মাঝে সহায়তা প্রদান

মতলব উত্তর (চাঁদপুর): মাননীয়  প্রধানমন্ত্রীর আহ্বানে দেশের অন্যতম সামাজিক ও সেবামূলক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) চাঁদপুরের মতলব উত্তর উপজেলা শাখার উদ্যোগে গরীব অসহায় ও সড়ক দূর্ঘটনায় আহতদের মাঝে আর্থিক সহায়তা প্রদান এবং সড়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সেই সাথে নিসচা মতলব উত্তর উপজেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

৮ এপ্রিল বিকাল ৪ ঘটিকার সময় সুজাতপুরস্থ মতলব উত্তর উপজেলা প্রেসক্লাব অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, নিসচা মতলব উত্তর উপজেলা শাখার সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। সভাপতিত্ব করেন নিসচা মতলব উত্তর শাখার সিনিয়র সহ-সভাপতি সাবেক কাউন্সিলর মোঃ বোরহান উদ্দিন প্রধান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও নিসচা  উপজেলা শাখার উপদেস্টা আশরাফুল হাসাব।

নিসচা মতলব উত্তর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মামুনূর রশিদের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ মোঃ আসাদুজ্জামান, সহকারি কমিশনার (ভূমি) মোঃ আল-মরান খান, চাঁদপুর জেলা পরিষদের সদস্য সরকার মোঃ আলাউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান প্রধান, মতলব উত্তর থানার সেকেন্ড অফিসার এসআই সঞ্জয়, মতলব উত্তর ফায়ার সার্ভিসের পরিদর্শক মোঃ জাকির হোসেন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন নিসচা মতলব উত্তর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আরাফাত আল-আমিন। আরো বক্তব্য রাখেন, নিসচা মতলব উত্তর উপজেলা শাখার সদস্য ডাঃ মোঃ জয়নাল আবেদীন, মোঃ সায়েদুল আলম, মাওলানা আঃ সামাদ, এস. আলম মাস্টার, নজরুল ইসলাম মেম্বার প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মাদ্রাসা ছাত্র মোঃ জিহাদ হোসেন। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন আঃ সামাদ। অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় অন্ধশিশু তিথী রানী হালদার (১৩), সড়ক দুর্ঘটনায় আহত মোসলেম সরকার, থ্যালাসেনিয়া রোগাক্রান্ত  মারিয়া (১৪), শিক্ষাক্ষেত্রে আমেনা আক্তার (১০), মেহেরিমা (৬), দুস্থ খোরশেদ আলম, করোনাকালীন ভ্যাকসিন পোর্টার মোঃ মোসলেম (৬৫), মোঃ জাকির হোসেন (৪০), মোশারফ হোসেন (৩৫), মোঃ মনির হোসেন (৩৫) সহ ১০ জন অসহায়কে আর্থিক অনুদান প্রদান করা হয়।

 এছাড়াও অনুষ্ঠানে বক্তারা সড়ক নিরাপদ বিষয়ক আলোচনা ও বিভিন্ন বিষয়ে সর্তকবাণী তুলে ধরেন। পরে সংগঠনের ফান্ড তৈরির লক্ষ্যে উপস্থিত সকল সদস্যদের মাঝে সঞ্চয় ব্যাংক প্রদান করা হয়েছে।

ফম/এমএমএ/

উপজেলা করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম