চাঁদপুর: বিএনপি-জামায়াতের ডাকা পঞ্চম ধাপে ৪৮ ঘন্টা অবরোধের দ্বিতীয় দিনে চাঁদপুরের পুলিশ প্রশাসন ছিল সর্বোচ্চ সতর্ক অবস্থানে। জনগণের জানমাল ও সরকারি সম্পত্তির নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্কতায় চাঁদপুর জেলা পুলিশ গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করে।
জেলা পুলিশের মিডিয়া সেল থেকে জানাগেছে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) চাঁদপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জনগণের জানমাল ও সরকারি সম্পত্তি নিরাপত্তা নিশ্চিতে দায়িত্বরত পুলিশ সদস্যদের কার্যক্রম পরিদর্শন করেন পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (রিভার) শ্রীমা চাকমা, চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলমসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/



