নিজ জন্মস্থান থেকে নির্বাচনী প্রচারণা শুরু কর‌লেন নুরুল ইসলাম না‌জিম দেওয়ান

চাঁদপুর: আসন্ন ষষ্ঠ উপ‌জেলা প‌রিষদ নির্বাচ‌ন‌ উপল‌ক্ষে চাঁদপুর সদর উপ‌জেলার বর্তমান চেয়ারম‌্যান নুরুল ইসলাম না‌জিম দেওয়ান তার নিজ জন্মস্থান হানারচর ইউ‌নিয়ন থে‌কে প্রচারনা শুরু করে‌ছেন।
এছাড়াও  তি‌নি বৃহস্প‌তিবার (২৫ জানুয়ারি) বি‌কে‌লে চান্দ্রা ইউ‌নিয়‌নের চান্দ্রা বাজার মোড়, হ‌রিনা ঘাট মোড়, হ‌রিনা বাজার, চান্দ্রা বাজার সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যালয় বি‌ভিন্ন এলাকায় প্রচারণা ক‌রেন।
এসময় তি‌নি ব‌লেন, আ‌মি নির্বা‌চিত হওয়ার পর থে‌কে যতটুকু করার তা কর‌তে চেষ্টা ক‌রে‌ছি। আপনার আমা‌কে ভোট দি‌য়ে নির্বা‌চিত ক‌রেছেন ব‌লেই আপনা‌দের সেবা কর‌তে পে‌রে‌ছি। আ‌মি এ ইউ‌নিয়‌নের সন্তান তাই এ এলাক্র প্রতি আমার একটু অন‌্যরকম দৃ‌র্ষ্টি র‌য়ে‌ছে। আজ আমার পছারনা শুরু করলাম নিজ এলাকা থে‌কে। এ এলাকা থে‌কে আমার রাজ‌নৈ‌তিক কর্মকা‌ন্ডের শুরু। আপনারা আশ্বাস দি‌লে আ‌মি পার্শবর্তী চান্দ্রা ইউ‌নিয়‌নে প্রচারনার জন‌্য যাব। পু‌রো সদর উপ‌জেলায় ৪ লক্ষ ১১ হাজা‌রের অ‌ধিক ভোটার র‌য়ে‌ছে। নৌকা ছাড়া য‌দি অন‌্য কোন প্রতীক পাই তাহ‌লে তা‌তে আপনারা ভোট দি‌বেন ব‌লে আ‌মি বিশ্বাস ক‌রি। কারন দল বর্তমানে দলীয় প্রতীক‌কে নির্বাচন না করার বিষ‌য়ে সীধান্ত নি‌য়ে‌ছে।
পথসভায় বক্তব‌্য রা‌খেন, হানারচর ইউ‌নিয়‌ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান ছাত্তার রাঢ়ী, চান্দ্রা ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান খানজাহান আলী কালু, হ‌রিনা বাজার ক‌মি‌টির সভাপ‌তি আব্দুল মোতা‌লেব বেপারী, মুকবুল মি‌জি।
এসময়  আওয়ামী লীগ, যুবল‌ীগ, ছাত্রলী‌গের বিভিন্ন পর্যা‌য়ের নেতাকর্মীসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপ‌স্থিত ছিলেন।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম