নাশকতার বিরুদ্ধে মতলব উত্তর মহিলা আওয়ামী লীগের মানববন্ধন

মতলব উত্তরে বিএনপি জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে মহিলা আওয়ামী লীগের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল ।

মতলব উত্তর (চাঁদপুর): সারাদেশে বিএনপি জামায়াতের চলমান নাশকতা, নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে মতলব উত্তর উপজেলা মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

বুধবার (৮ নভেম্বর) সকালে মতলব উত্তর থানা প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে মিছিল বের করে ছেংগারচর বাজারে প্রদক্ষিণ করে।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভীন শরীফ, সহ-সভাপতি আমেনা জসিম, সহ-সভাপতি তাছলিমা আক্তার, সহ-সভাপতি শান্তা ইসলাম, ছেংগারচর পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি মিল্লাতুন নেছা মিলি, সাধারণ সম্পাদক শিউলী আক্তার, সাদুল্লাপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি রোকেয়া বেগম প্রমুখ। মিছিলে মহিলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ বিএনপি জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে স্লোগান তোলেন।

বক্তব্যে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভীন শরীফ বলেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়ন দেখে বিএনপি জামায়াতের গা জ্বলা শুরু হয়েছে। তাই তারা নির্বাচনমূখী সময়ে দেশে আগুন সন্ত্রাস করছে। জনগণের জান মাল ক্ষতি করে। তাদেরকে কঠিন হস্তে দমন করা হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন করছেন, আর বিএনপি জামায়াত ক্ষমতার লোভে দেশে সন্ত্রাসী করছে। দেশের জনগণ কখনো তা হতে দিবে না। শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনা পর্যন্ত মতলব উত্তর মহিলা আওয়ামী লীগ রাজপথে থাকবে।

ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম