‘নারীদের জীবন মান পরিবর্তনে কাজ করছেন শেখ হাসিনা’

বক্তব্য রাখছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। ছবি: ফোকাস মোহনা.কম।

চাঁদপুর: বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, নারীদের জীবন মান পরিবর্তনের জন্য বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একের পর এক প্রকল্প গ্রহণ করছেন।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে মতলব উত্তর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে উন্নত জাতের গাভী পালনের মাধ্যমে সুবিধাবঞ্চিত নারীদের জীবনযাত্রার মান উন্নয়ন প্রকল্পের আওতায় ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান এদেশের একজন নারীও যেন অসহায় না থাকে। তিনি নারীর ক্ষমতায়ন চান। তিনি চান নারী অপরের দয়া-দাক্ষিণ্যের জন্য বসে থাকবে না এবং পরনির্ভরশীল না থেকে নারীরা স্বাবলম্বী হবে।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-২ নির্বাচনী আসনের সংসদ সদস্য এডভোকেট নুরুল আমিন রুহুল ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল এমরান খান এর সভাপতিত্বে এবং উপজেলা সমবায় কর্মকর্তা ফারুক আলম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম ও সাংবাদিক ফারুক হোসেন।

অনুষ্ঠানে গাভী পালনের মাধ্যমে সুবিধাবঞ্চিত মহিলাদের জীবনযাত্রার মান উন্নয়ন ২১ জন মহিলার মাঝে ২১ লাখ টাকার ঋণের চেক বিতরণ করা হয়।

ফম/এস.পলাশ/এমএমএ/

শাহরিয়া পলাশ | ফোকাস মোহনা.কম