কচুয়া (চাঁদপুর): চাঁদপুরের কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার দরবেশগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা সহকারি শিক্ষা অফিসার মো.জামাল হোসেনের সভাপতিত্বে ও প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা শিক্ষা অফিসার এএইচএম শাহরিয়া রসূল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা রির্সোস কর্মকর্তা মো.জাকির হোসেন,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও দরবেশগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো.তাজুল ইসলাম প্রমুখ।
এসময় কাদলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মফিজুল ইসলাম, মনপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মিজানুর রহমান, মধ্য মনপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো.ইউনুছ মিয়া, রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আশিকুর রহমান,পূর্ব মনপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক মিয়া, দোঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাসিনা আক্তারসহ ও ইউনিয়নের সকল প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকগন উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/



