
চাঁদপুর: চাঁদপুর শহরের যমুনা রোডে তান্ত্রিক কবিরাজ কর্তৃক পুরনো প্রেমিককে বসে এনে দেবার কথা বলে যুবতীকে ধর্ষনের অভিযোগে দায়ের করা মামলায় তান্ত্রিক কবিরাজ ইব্রাহীমকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে তাকে চাঁদপুর মডেল থানা পুলিশ আদালতে প্রেরণ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
এর আগে শুক্রবার (২ সেপ্টেম্বর) চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল ইসলাম রাজন নিজ এলাকা থেকে ইব্রাহীমকে আটক করেন। তান্ত্রিক কবিরাজ ইব্রাহিম শহরের বড় স্টেশন যমুনা রোডের মৃত তৈয়ব আলীর ছেলে।
ধর্ষণের ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করার অপরাধে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বাদী হয় ভুক্তোভোগী যুবতী কথিত তান্ত্রিক ইব্রাহিম ডাক্তার (৫৫) কে আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর: ৩।
আরও পড়ুন>>যুবতীকে ধর্ষণ, চাঁদপুরে তান্ত্রিক কবিরাজকে খুঁজছে পুলিশ
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ জানান, অভিযুক্ত কবিরাজ ইব্রাহিমকে আটক করা হয়েছে। তাকে আজ আদালতে প্রেরণ করা হয়।
ফম/এমএমএ/



