চাঁদপুর: “সত্যের সন্ধানে নিরপেক্ষ”এই স্লোগানকে ধারণ করে দৈনিক প্রিয় চাঁদপুর পত্রিকার জেলার সকল প্রতিনিধিদের নিয়ে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১ টায় চাঁদপুর শহরের বাস স্ট্যান্ডে বৈশাখী চাইনিজ রেস্টুরেন্টে এ প্রতিনিধি সভার আয়োজন করা হয়।
সভার শুরুতে পবিত্র কুরআন তেলায়তের মাধ্যমে পত্রিকার প্রধান সম্পাদক মোহাম্মদ বিপ্লব সরকারের সভাপতিত্বে এবং বার্তা সম্পাদক আরিফুল ইসলাম শান্তোর সঞ্চালনায় প্রধান অতিথি বক্তব্য দেন, পত্রিকার সম্পাদক ও প্রকাশক বোরহান উদ্দিন ডালিম।
তিনি বক্তব্যে বলেন, মফস্বল শহরে পত্রিকা নিয়মিত বের করা চ্যালেঞ্জিং ব্যাপার। আমরা এ চ্যালেঞ্জের মধ্যে দিয়ে’ই দৈনিক প্রিয় চাঁদপুর পত্রিকাটি নিয়মিত প্রকাশনা কাজ চালিয়ে আসছি। ভবিষ্যতেও প্রকাশনা অব্যাহত থাকবে। ইনশাআল্লাহ। পত্রিকাকে সামনের দিকে এগিয়ে নিতে আপনাদের সার্বিক সহায়তা প্রয়োজন। কারণ সকলের সমন্বয়ে যেকোনো কাজ সহজে সফলতার দ্বার প্রান্তে পৌছানো যায়। মানুষের সেবার মাধ্যমে পত্রিকাটি প্রচার ও প্রসারে এগিয়ে নিতে হবে। এক্ষেত্রে সংবাদের অবশ্যই বস্তুনিষ্ঠতা থাকতে হবে ।
আরো বক্তব্য দেন, পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক নুর মোহাম্মদ খান, সিনিয়র রিপোর্টার ও হাজীগঞ্জ প্রতিনিধি মোঃ মজিবুর রহমান রনি, স্টাফ রিপোর্টার ও হাইমচর উপজেলা প্রতিনিধি মোঃ আলমগীর হোসেন, বিশেষ প্রতিনিধি মুহাম্মদ বাদশা ভূঁইয়া, চাঁদপুর সদর প্রতিনিধি মোঃ আরিফুল ইসলাম, মোঃ মুছা তপদার, মোঃ রাজিবুল ইসলাম রাজিব, শাহরাস্তি প্রতিনিধি মোঃ শেখ ফরিদ পাটোয়ারী, ফরিদগঞ্জ প্রতিনিধি মোঃ হাসান আলী, হাইমচর উপজেলা প্রতিনিধি মোঃ কামাল হোসেন, মতলব দক্ষিণ উপজেলা প্রতিনিধি তাওহীদ পাটওয়ারী মনির, মতলব উত্তর প্রতিনিধি মোঃ কামরুল হাসান রাব্বি, সভায় জেলার ৮ উপজেলার সকল প্রতিনিধি উপস্থিত থেকে তাদের বিভিন্ন মতামত তুলে ধরেন।
প্রতিনিধিরা বক্তব্যে বলেন, ২০২১ সালের ৭ নভেম্বর থেকে দৈনিক প্রিয় চাঁদপুর পত্রিকা আনুষ্ঠানিক পথচলা শুরু করার পর থেকে বিভিন্ন আলোচিত বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এরই মধ্যে সর্বস্তরের পাঠকের জনপ্রিয় পত্রিকা হিসেবে পাঠকদের মনিকোঠায় স্থান করে নিয়েছে। এছাড়াও একাধিক সংস্করণের কারণে স্থানীয় সংবাদ গুরুত্ব পাওয়ায় খুব দ্রুত সময়েই দৈনিক প্রিয় চাঁদপুর পত্রিকা চাঁদপুর জেলাসেরা হিসেবে স্থান করে নিবে।
প্রচার সংখ্যা দ্রুত এগিয়ে যাওয়ায় সম্পাদক পরিষদসহ পত্রিকার সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান প্রতিনিধিরা।
ফম/এমএমএ/



