চাঁদপুর: দৈনিক চাঁদপুর খবর পত্রিকার মফস্বল সম্পাদক ও জেলা ফটোজানালিষ্ট এসোসিশেনের সাবেক সহ-সভাপতি সাংবাদিক এম এম কামালের পিতা চাঁদপুর সদর উপজেলার কল্যানপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের দাসদী গ্রামের গাজী বাড়ি নিবাসী আব্দুল ওহাব গাজী ৮ নভেম্বর দিবাগত রাত ১টায় তার কল্যানপুরস্থ নিজ বাড়িতে বার্ধক্যজণিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেন (ইন্না….রাজিউন)। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল প্রায় ৭৫বছর। তিনি মৃত্যুকালে স্ত্রী, ৬ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
বুধবার (৯নভেম্বর) চাঁদপুর সদর উপজেলার কল্যানপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ডাসদী গাজী বাড়ি জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে ইমামতি করেন রালদিয়া মাদরাসার শিক্ষক মাওলানা জামাল। জানাযা শেষে মরহুমকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এসময় মরহুমের জানাযার নামাজে অংশগ্রহন করেন, চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি এম এ লতিফ, চাঁদপুর সদর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শহিদুল্লা খান, সদর উপজেলা আওয়ামীলীগের সহ প্রচার সম্পাদক মনির গাজী, চাঁদপুর সদর উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি সালেহ আহমেদ জিন্নাহ, কল্যানপুর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক ও চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ওমর ফারুক সুমন, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য মো: হোসেন বাতাস মিয়াজী, কল্যানপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি দেলোয়ার খান, কল্যানপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সাহাবুদ্দিন গাজী, কল্যানপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মো: জসিম উদ্দিন বেপারী, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার বার্তা সম্পাদক মাওলানা আহম্মদ উল্ল্যাহ, মরহুমের বড় ছেলে মো: জয়নাল গাজী, দ্বিতীয় ছেলে মো: জামাল গাজী, চতুর্থ ছেলে মো: শাহাদাৎ গাজী, মরহুমের ছেলে মো: ইব্রাহিম গাজী, কল্যানপুর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড এর মেম্বার ইমাম ফরাজি, বাবুরহাট বাজারের ব্যবসায়ী মো: জিন্টু মালসহ শতশত মুসল্লিগণ।
দাফন শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানে মুনাজাতরত চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী সহ মুসল্লিগণ। পরে মরহুমের বাড়ীতে যান পরিবারের সদস্যদের সাথে সাক্ষাত করেন এবং সান্তনা দেন ।
শোক প্রকাশ
এদিকে, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার মফস্বল সম্পাদক এম এম কামালের পিতা আব্দুল ওহাব গাজী’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী। তিনি এক শোকবার্তায় মরহুমের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান ।
ফম/এমএমএ/



