দৈনিক আদি বাংলা পত্রিকার বার্তা সম্পাদক অভিজিত রায়

চাঁদপুর: চাঁদপুরের স্থানীয় দৈনিক আদি বাংলা পত্রিকার বার্তা সম্পাদক হিসেবে যোগদান করেছেন সাংবাদিক অভিজিত রায়। বুধবার ( ২৮ ফেব্রুয়া‌রি) প্রত্রিকার সম্পাদক নাজমুন নাহার তাকে বার্তা সম্পাদক হিসেবে নিয়োগ প্রদান করেন।

সাংবাদিক অভিজিত রায়ের পৈত্রিক নিবাস চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নে। বর্তমানে তিনি শহরের প্রতাপ সাহা রোডে পরিবার নিয়ে বসবাস করছেন।

২০০৮ সালে তিনি সাপ্তাহিক আমা‌দের অঙ্গীকার পত্রিকায় লেখা লেখির মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। এরপর তিনি ধারাবাহিকভাবে চাঁদপুর জেলা সদর থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক চাঁদপুর প্রবাহ ও দৈনিক চাঁদপুর প্রতিদিনের স্টাফ রিপোর্টার এবং দৈনিক মতলবের আলোর সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়াও তিনি জাতীয় দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ এবং ইংরেজী দৈনিক বাংলাদেশ আপডেট এর চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন। একই সাথে তিনি অনলাইন নিউজ পোর্টাল ব্রেকিংরিপোর্ট২৪.কমের সম্পাদক।

সাংবাদিক অভিজিত দীর্ঘ দুই যুগের বেশী সময়কাল শিশুদের চিত্রাংকন বিষয়ে প্রশিক্ষক হিসেবে কাজ করছেন। এর পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের মাধ্যমে সাধারণ মানুষকে সেবা দিয়ে আসছেন।

তার নতুন কর্মস্থলে সঠিকভাবে দায়িত্ব পালনের ক্ষেত্রে সহকর্মী, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, পত্রিকার পাঠক, সুধী ও জেলার সর্বস্তরের লোকজনের সহযোগিতা কামনা করেছেন।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম