দুই দিনের সফরে কচুয়ায় আসছেন ড. মহীউদ্দীন খান আলমগীর

কচুয়া (চাঁদপুর): দুই দিনের সফরে কচুয়ায় আসছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।

তিনি শনিবার (২০ মে) সকাল ১০ টায় কচুয়া উপজেলার বিভিন্ন এতিমখানার অনুদাণের চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগদান করবেন।

১১টায় মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে (নবম ও দশম) শ্রেনী ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার কম্পিউটার ট্যাব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগদান করবেন। দুপুর ১২ টায় কচুয়া উপজেলার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগদান করবেন। বিকাল ৩টায় কচুয়া উপজেলার সাদিপুরা চাঁদপুর গ্রামের মুক্তিযোদ্ধা ওসমানগনি পাটোয়ারীর বীর নিবাস নির্মান কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করবেন।

দ্বিতীয় দিন সোমবার (২২ মে) সকাল ১০ টায় মিসবাহ উদ্দীন খান সদন, আওয়ামী লীগ অফিসে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কচুয়া উপজেলা শাখার আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে যোগদান করবেন।

এছাড়া বিকাল ৩টায় আয়মা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন একাডেমীক ভবন এর শুভ উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগদান করবেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ব্যাক্তিগত সহকারী মো. রাজীব আহমেদ রাজু।
ফম/এমএমএ/রাছেল/

মো. রাছেল | ফোকাস মোহনা.কম