দলের সুসময়ে মোনাফেকদের রেহাই দেয়া হবে না : ইঞ্জিনিয়ার মমিনুল হক 

শাহরাস্তি (চাঁদপুর): শাহরাস্তি উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে মঙ্গলবার  (৩০ মে)  বিকেলে কালীয়াপাড়াস্থ দলীয় কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক।
 উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়ার সভাপতিত্বে উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহ মোহাম্মদ আলী, আবুল কালাম আতাহার, পৌর বিএনপির সভাপতি মোঃ আবুল খায়ের সিএ, সাবেক সাধারণ সম্পাদক মো: আবুল কালাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এড. সাহেদুল হক মজুমদার, সদস্য সচিব এহতেশামুল গণী, বিএনপি নেতা ইকবাল হোসেন,  উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এবিএম পলাশ, সদস্য সচিব আজগর হোসেন মিয়াজী,  পৌর ছাত্রদলের আহবায়ক মাজহারুল ইসলাম জুয়েল প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেন, সরকার নানা মূখি চাপে রয়েছে।  সকল জাতীয়তাবাদী শক্তি এক হয়ে কাজ করছে। ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে। আওয়ামীলীগ ওৎ পেতে আছে আমাদেরকে ধরার জন্য। তারা মামলা হামলা করে  আমাদের নেতাকর্মীদের হয়রানি করবে। সবাইকে সতর্ক থাকতে হবে সরকারের ফাঁদে পা দেয়া যাবে না। নেতাকর্মীদের বলবো ফেইসবুকে লেখালেখির ক্ষেত্রে সতর্ক থাকতে হবে তারা মামলা দিয়ে হয়রানি করবে।
তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দল ক্ষমতায় আসার সম্ভাবনা আছে। আমি নির্দেশ দিলাম যেখানে নেতাকর্মীদের উপর হামলা হলে প্রতিহত করা হবে।  তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দলের সুসময়ে দলের মধ্যে থাকা মোনাফেকদের রেহাই দেয়া হবে না।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
ফম/এমএমএ/

উপজেলা করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম