দলীয় মনোনীত প্রার্থীর বিজয় সুনিশ্চিত করতে হবে: এমপি রুহুল

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বহুল আলোচিত ছেংগারচর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ জুন) বিকালে পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল।

ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্লাহ দর্জির উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সদস্য ও ছেংগারচর পৌর নির্বাচনে নৌকা মনোনীত প্রার্থী মোঃ আরিফ উল্লাহ সরকার, মোহনপুর ইউপি চেয়ারম্যান কাজী মিজানুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, চাঁদপুর জেলা পরিষদের সদস্য সরকার মোঃ আলাউদ্দিন, উপজেলা যুবলীগের সদস্য কাজী হাবিবুর রহমান, উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক জসিম উদ্দিন সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক  অ্যাড. মহসিন মিয়া মানিক, সাবেক ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম চৌধুরী, ছেংগারচর পৌর মুক্তিযুদ্ধো কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার আব্দুস ছাত্তার, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী, অ্যাড. জসিম উদ্দিন, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রহমত উল্লাহ চৌধুরী, পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন ফরাজী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজান মোল্লা, সদস্য নাজমুল খান, সাবেক কাউন্সিলর শাহাদাৎ হোসেন খোকন ঢালী, ছেংগারচর পৌর যুবলীগ নেতা ওমর খান, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা আলী নুর, ছেংগারচর পৌর যুবলীগের দপ্তর সম্পাদক মিজানুর রহমান মুফতী, জেলা ছাত্রলীগ নেতা অ্যাড. আবির হায়াৎ শিহাব, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নুরনবী খান, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান খান।
আসন্ন ছেংগারচর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ আরিফ উল্লাহ সরকারকে বিজয়ী করার লক্ষ্যে পৌরসভার সকল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান এমপি নুরুল আমিন রুহুল।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী হবে আওয়ামী লীগ প্রার্থী নির্বাচিত হলে। তাই দলীয় মনোনীত প্রার্থীর বিজয় সুনিশ্চিত করতে হবে।

ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম