দক্ষিণ গুনরাজদী ও মধ্য ইচলী আহমদীয়া ঈদগাহে ঈদুল ফিতরের জামাত সম্পন্ন

চাঁদপুর: চাঁদপুর শহরের  দক্ষিণ গুনরাজদী ও মধ্য ইচলী আহমদীয়া ঈদগা মাঠে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও যথাযথ ভাব-গাম্ভীর্য্যরে মধ্য দিয়ে ঈদ-উল ফিতরের নামাজ উদযাপিত হয়েছে।

শনিবার (২২ এপ্রিল) সকাল ৮টায় দক্ষিণ গুনরাজদী ও মধ্য ইছলী ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়।

ঈদের জামাতে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী, বাংলাদেশ আওয়ামী লীগ এর সাবেক শ্রম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া,পৌর আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব ওমর পাটওয়ারী, চাঁদপুর জেলা যুবলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ আবু পাটওয়ারী, যুগ্ন আহবায়ক মাহফুজুর রহমান টুটুল, সাবেক চাঁদপুর জেলা ছাত্রলীগ সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব এডভোকেট জসিম উদ্দিন পাটওয়ারী, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চাঁদপুর জেলা শাখার সভাপতি মোঃ খোরশেদ আলম হাওলাদার, পৌর যুবলীগের সদস্য কামরুল হাসান টিটু ভূঁইয়া, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক সফিউদ্দিন বাবলু, বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ চাঁদপুর জেলা শাখার সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক হোসাইন মাহমুদ হোসেন, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাসিবুজ্জামান পাটওয়ারী, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব নয়ন মাহমুদ ভুঁইয়া, চাঁদপুর যুব ফাউন্ডেশনের সভাপতি মামুন ভুইয়া, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ বারেক ভূঁইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন, এলাকার মুসল্লী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ ধর্ম-প্রাণ মুসল্লীরা উপস্থিত ছিলেন।

দোয়া মুনাজাত পরিচালনা করেন সাতানী পাটোয়ারী বাড়ি জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা অলিউর রহমান পাটোয়ারী।

ঈদের জামাত শেষে মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনায় এবং চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারীর জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

পরে সকল পর্যায়ের মানুষের সাথে কোলাকুলি ও কুশল বিনিময় করেন। ঈদের জামাত উপলক্ষে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয় ঈদগাহ ও আশপাশের এলাকায় মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।

ফম/এমএমএ/

ফোকাস মোহনা.কম