মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের মজলিশপুর গ্রামের কৃতি সন্তান ও প্রবীন চিকিৎসক ডাঃ ওছমান গণি সরকার এর ৯ম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষ্যে মিলাদ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ১০ এপ্রিল) বিকেলে মরহুমের নিজ গ্রাম মজলিশপুর জামে মসজিদে এই দোয়া ও ইফতার আয়োজন করেন পরিবারের পক্ষ থেকে মরহুমের ছোট ছেলে চাঁদপুর জেলা স্বেচ্ছাসবক পার্টির আহ্বায়ক অ্যাড. জিশান আহমেদ রিপন।
আরো উপস্থিত ছিলেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মফিজুল ইসলাম, মরহুমের ছেলে ডাঃ একে আজাদ কামাল, সাহাবুদ্দিন সরকার, ডাঃ রোকন সরকার, হাজী মোঃ অলিউল্লিাহ, আবুল বেপারী, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাজহারুল ইসলাম, ইউপি সদস্য মোঃ মাসুদ, ইউপি সদস্য জহিরুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিগণ।
ফম/এমএমএ/আরাফাত/



