চাঁদপুরে আব্দুল লতিফ চৌধুরী এন্ড সন্সের লিমিটেডের ঈদ সামগ্রী বিতরণ

চাঁদপুর: চাঁদপুরে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি লিমিটেড এর ডিস্ট্রিবিউটর মেসার্স আব্দুল লতিফ চৌধুরী এন্ড সন্সের  এর পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (১০ এপ্রিল) বিকালে  শহরের বিষ্ণুদী রোডে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি লিমিটেডের অফিস প্রাঙ্গনে কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলো মেসার্স আব্দুল লতিফ চৌধুরী এন্ড সন্সের স্বত্বাধিকারী  আরমান চৌধুরী রবিন,ব্রিটিশ আমেরিক্যান টোব্যাকো কোম্পানি লিমিটেড এর  এরিয়া ম্যানেজার আশিকুর শুভ, চাঁদপুরের টেরিটরি অফিসার তৌসিফ রহমান এবং সেলস ম্যানাজার মামুনুর রশিদ।

এ সময় কোম্পানির বিক্রয়  প্রতিনিধিদের  মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।ঈদ সামগ্রীর মধ্যে ছিলো লুডুলস,সেমাই,দুধ,চিনি,ডাল,তেল ও চাউল।

ঈদ সামগ্রী পেয়ে কোম্পানির বিক্রয় প্রধিনিধিরা কোম্পানি কতৃপক্ষের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ফম/এমএমএ/

গাজী মো. ইমাম হাসান | ফোকাস মোহনা.কম