
বুধবার (২৭ মার্চ) দুপুরে হাজীগঞ্জ বাজারস্থ কাপড়িয়া পট্টির দক্ষিণ মাথায় সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উপহাস সামগ্রী বিতরণের পূর্বে বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি জসিম উদ্দিন রতন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামরুজ্জামান বলি, অর্থ ও প্রচার সম্পাদক মোহাম্মদ শরীফ মজুমদার।
বক্তারা বলেন, এই সংগঠনটি সবসময় গরীব, অসহায় ও মেহনতি মানুষের পাশে দাঁড়িয়েছে। বিগত বছরগুলোর ন্যায় এবারও ৫০টি অসহায় পরিবারের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।
তারা আরো বলেন, এই সংগঠনের অধিকাংশ সদস্যই প্রবাসী। সংগঠনের সকল সদস্যরা মিলে নিজ উদ্যোগে এই উপহার সামগ্রীর আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে যাতে আরো বড় পরিসরে গরিব, অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়াতে পারেন সেজন্য সকলের দোয়া কামনা করেছেন তারা।
সংগঠনের অন্যান্য সদস্যরা হলো প্রধান উপদেষ্টা প্রবাসী মাহমুদুল হাসান টিটু, সহ-সভাপতি শ্যামল সাহা, সাধারণ সম্পাদক সোহাগ মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুদ্দিন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক জসিম তফদার, সদস্য মোহাম্মদ আহসান হাবিব, কবির বলি, ওমর গণি, মামুন সর্দার, আনোয়ার হোসেন টিপু, সোহেল আফ্রিদী, মিলন মজুমদার, সরোয়ার হোসেন, সুমন সর্দার, কাউছার আহমেদ।
ফম/এমএমএ/



