জেলা পরিষদের সদস্য পদে আবুল বাশার মিলনের মনোনয়নপত্র সংগ্রহ

চাঁদপুর: আসন্ন চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে প্রার্থী হিসেবে  মনোনয়নপত্র উত্তোলন করেছেন, পুরান বাজারের কৃতি সন্তান আলহাজ্ব আবুল বাশার মিলন।

(মঙ্গলবার ৬ সেপ্টেম্বর) দুপুর ১টায় জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে, নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেনের কাছ থেকে তিনি সাধারণ সদস্য পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

আলহাজ্ব আবুল বাশার মিলন চাঁদপুর সদর উপজেলা থেকে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আগামী ১৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন,১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই, ১৯ থেকে ২১ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল, ২২ থেকে ২৪ সেপ্টেম্বর আপিল নিষ্পত্তি,২৫ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহার, ২৬ সেপ্টেম্বর প্রতিক বরাদ্দ, ১৭ অক্টোবর সকাল ৯ থেকে দুপুর ২টা পর্যন্ত ইলেকট্রিক ভোটিং মেশিন !(ইভিএম) এর মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ফম/এমএমএ/

শেখ আল মামুন | ফোকাস মোহনা.কম