জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে জনগণের সেবা করতে হবে : দিপু

ঢাকা দক্ষিণ জিয়া স্মৃতি সংসদের পরিচিতি ও আলোচনা সভা

ঢাকা দক্ষিণ জিয়া স্মৃতি সংসদের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার( ২৭ জুন) বিকেল ৩টায় যাত্রাবাড়ীতে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জিয়া স্মৃতি সংসদের সভাপতি রেজাউল করিম দিপু।

তিনি তার বক্তব্যে বলেন, ১৯৮২ সালে শহীদ জিয়া সংসদ প্রতিষ্ঠিত হয়। সাবেক স্পিকার ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার গোলাম হাফিজের মাধ্যমে এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমান বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া শহীদ জিয়া সংসদের অনুমোদন দেন। তৎকালীন সময়ে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে বিএনপি ব্যতীত কোন সংগঠন আন্দোলন করতে সাহস পায়নি তখন কেন্দ্রীয় শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দ আন্দোলন করে গেছে।

তিনি আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিতে গিয়ে তৎকালীন সময়ে বিএনপি নেতাকর্মীকে সাংবাদিকগণ প্রশ্ন করেছিলেন আপনারা আন্দোলন সংগ্রামে মাঠে নামেননি কেন? সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. মঈন খান বলেছিলেন আমরা তো স্বৈরাচার এরশাদের পতনের জন্য রাজপথে আছি তাহার প্রমাণ এই জিয়া স্মৃতি সংসদ।

তিনি বলেন, ওয়ান ইলেভেনের সময় শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতা-কর্মীরা সক্রিয় ছিল তখনকার সময়ে বিগ্রেডিয়ার হান্নান শাহ ও ড. মঈন খানের সাথে প্রথমে ফ্লাইওভারের নিচে ও প্রেসক্লাবের সামনে হাজার হাজার নেতাকর্মী নিয়ে মানববন্ধন করি। ২০১২ সালে যখন রাজপথে আমাদের বিএনপি নেতাকর্মীদের কোন প্রোগ্রাম করতে দেয় নাই তখন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতার করেছিল। গ্রেপ্তার করার পরও জিয়া স্মৃতি সংসদের সাংগঠনিক সম্পাদক আলম খান নেতাকর্মীদের জড়ো করে একত্রে রাখার জন্য একটানা ১ ঘন্টা বক্তব্য রেখে যান।

তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে দেশ পরিচালনা করার জন্যই আমরা শহীদ জিয়া স্মৃতি সংসদকে শক্তিশালী করে তুলবো এবং জনগণের সেবায় কাজ করে যাব।

প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় জিয়া স্মৃতি সংসদের সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ সদস্য আলম খান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তিনি দেশ ও দেশের জনগণের কল্যাণে সর্বদা কাজ করে গেছেন। তারই ফলশ্রুতিতে আজও এ দেশের লক্ষ লক্ষ জনতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম ভুলতে পারেনা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে তাহার উত্তরসূরী বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান জনগণ ও দেশের উন্নতির জন্য ৩১ দফা কর্মসূচি হাতে নিয়েছেন।

ঢাকা দক্ষিণ জিয়া স্মৃতি সংসদের সভাপতি শাহ আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহিনের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় জিয়া স্মৃতি সংসদের সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ সদস্য আলম খান, সাধারণ সম্পাদক সৈয়দ আল আমিন সম্রাট।

সভায় অন্যান্যর মধ্যে আরো বক্তব্য রাখেন শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, সহ-সভাপতি মো. মহসিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাউসার আহমেদ মজুমদার, যুগ্ম সম্পাদক জানে আলম হারুন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, ঢাকা মহানগর উত্তরের সভাপতি বশির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ফেরদৌস হোসেন শাহীন, তেজগাঁও থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজাদ হোসেন খান আরজুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম