
চাঁদপুর: মহান স্বাধীনতা ও বিজয় দিবস উপলক্ষে চাঁদপুর জেলা গনফোরাম জেলা পরিষদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ১০ ডিসেম্বর ) সকালে চাঁদপুর শহরের জেএমসেনগুপ্ত সড়কস্থ দলীয় কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা গনফোরামের সভাপতি ও চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডঃ সেলিম আকবর।
তিনি তার বক্তব্যে বলেন, জাতীয় রাজনীতিতে সংঘাত বন্ধ করতে হবে। দেশে যে রাজনৈতিক অরাজকতা শুরু হয়েছে তা কারও জন্যই কাম্য নয়। একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদেশে টাকা পাচার এবং রাজনৈতিক সহিষ্ণুতা দেশের সাধারন জনগনকে আতঙ্কিত করে তুলছে।
তিনি তার বক্তব্যে আরো বলেন ভবিষ্যতে দেশে অবাধ সুষ্ঠ নির্বাচনের জন্য এবং দল নিরপেক্ষ সরকার গঠন করতে হবে। দেশে একটি গনতান্ত্রিকধারা অবহ্যত রাখার জন্য গণফোরাম জেলা পরিষদ সবাইকে আহবান জান্নাচ্ছি।
চাঁদপুর জেলা গণফোরামের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুলের পরিচালনায় সভায় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা গনফোরামের যুগ্ম সম্পাদক মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, কৃষি বিষয়ক সম্পাদক রেজাউল করিম খান, চাঁদপুর সদর থানা গনফোরামের সভাপতি মহসিন মিয়াজি, চাঁদপুর পৌর গনফোরামের সভাপতি আবুল খায়ের, জেলা মহিলা গনফোরামের সাধারন সম্পাদক শরীয়তুন্নেছা শিল্পী, জেলা যুব গনফোরামের সহ-সভাপতি আলমগীর খান, হাইমচর উপজেলার সভাপতি শাহজাহান মিয়া, বাগাদী ইউনিয়নের সভাপতি আবু সুফিয়ান, বালিয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক টেলু গাজী প্রমুখ।
ফম/এমএমএ/চৌইই/



