
চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার বিএনপি নেতা হাজী মো. জয়নাল আবেদীন বেপারীর মা মরহুমা হাজী ফজিলাতুন্নেছার কুলখানি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) রাজরাজেশ্বর ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ হাজী আব্দুল কুদ্দুস বেপারীর ঈদগাহ মাঠে এ কুলখানি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মরহুমার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফরিদগঞ্জের চান্দ্রা দরবার শরীফের পীর ড. এস এম হুজ্জাতুল্লাহ নকশাবন্দি। দোয়া মাহফিলে স্থানীয় এলাকাবাসী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
কুলখানি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার এস.এম. এন. জামিউল হিকমা, জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, ডি এম শাহাজাহান, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, রাজরাজেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী ওচমান গাজী, সাধারণ সম্পাদক হাশেম চোকদার, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ মাঝি এবং জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগসহ আরও অনেক নেতাকর্মী।
উল্লেখ্য, মরহুমা হাজী ফজিলাতুন্নেছা চলতি বছরের ২১ রমজান বার্ধক্যজনিত কারণে ঢাকার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। কুলখানি অনুষ্ঠানে উপস্থিত সকলেই তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
ফম/এমএমএ/


