
চাঁদপুর: সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে প্রেরণের দাবিতে চাঁদপুরে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার ( ১২ অক্টোবর ) সকাল সাড়ে ১০ টায় জেলা জজ আদালতের সামনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চাঁদপুর জেলা শাখা এই অবস্থান কর্মসূচির আয়োজন করে।
অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চাঁদপুর জেলা শাখার সভাপতি অ্যাড: শরীফ মাহমুদ ফেরদৌস শাহীন।
অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাড: এ.জেড.এম রফিকুল হাসান রিপন।
বক্তব্য রাখেন-সংগঠনের সাংগঠনিক সম্পাদক অ্যাড: কামাল হোসেন, সংগঠনের কর্মকর্তা সিনিয়র আইনজীবী অ্যাডঃ এমরান হোসেন, অ্যাড: আব্দুল মান্নান মিয়াজী, অ্যাড: মোজাহেদুল ইসলাম সাদ্দাম, অ্যাড: দেলোয়ার হোসেন, অ্যাড: কামরল হাসান প্রধান, অ্যাড: আবুল হাসানাত ও অ্যাডঃ আলাউদ্দিন সৈকত প্রমুখ।
ফম/এমএমএ/চৌইই/



