
চাঁদপুর: চাঁদপুর পৌর সভার সাবেক বাজার শাখার প্রধান ও বর্তমান মেয়র জিল্লুর রহমান জুয়েলের পৌর ব্যক্তিগত অফিস কর্মকর্তা জায়েদুর রহমান জহির পবিত্র ওমরাহ হজ্ব পালনের উদ্দেশ্যে স্ব-পরিবারে সৌদি আরব গমন করেছেন।
২৫ শে অক্টোবর রাত ৩ টার বিমানে জহির স্ব-পরিবারে সৌদি আরব রওয়ানা দেন। বর্তমানে জহির স্বপরিবারে সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে পবিত্র ওমরাহ হজ্ব ব্রত পালন করছেন।
জহিরের সাথে রয়েছেন তার সহধর্মিনী বহুজাতিক কোম্পানী এস,কে,এফের বনানির প্রধান কার্যালয়ের সহ ব্যবস্হাপক রেহেনা রহমান মুনমুন ৩৫, জহিরের বড় মেয়ে মনজিলা রহমান ১৭, ছোট মেয়ে তানজিলা রহমান ১২। তার পরিবার সৌদি আরবের পবিত্র মক্কা ও মদিনা নগরীতে ওমরাহ হজ্ব পালন করছেন। জহির সারা জাহানের উম্মাহর জন্য ও তার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সুখ সমৃদ্ধি ও তার প্রানের শহর চাঁদপুরবাসির সার্বিক উন্নতি ও শান্তির জন্য পবিত্র মক্কার কাবা ঘরে দোয়া চাইছেন।
জহির সময় সল্পতা ও ব্যস্ততার কারনে তার অনেক বন্ধু এবং আত্নীয়দের কাছ থেকে বিদায় ও দোয়া নিতে পারেননি বলে সে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেছেন । জহির যাতে পবিত্র ওমরাহ হজ্ব পালন শেষে সহি সালামতে দেশে ফিরে আসতে পারেন, সেই জন্য সে তার বন্ধু আত্নীয় পরিজন ও চাঁদপুরবাসির কাছে তার পরিবারের জন্য দোয়া কামনা করেছেন।
ফম/এমএমএ/



