মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় একমাত্র সামাজিক ও বন্ধু সংগঠন ফ্রেন্ডস ফোরাম’৯৮ এর গেট টুগেদার ও সাংস্কৃতিক উৎসব ‘মোহনায় ৯৮’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) উপজেলার মেঘনা সরোবর রিসোর্টে সকাল ৯ টা থেকে সন্ধ্যা পর্যন্ত বিরতিহীন অনুষ্ঠান চলে।
অত্যান্ত জাঁকজমকপূর্ণ ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
ফ্রেন্ডস ফোরাম ৯৮ সংগঠনটি ২০১৭ সালে প্রতিষ্ঠার পর থেকে সামাজিক কার্যক্রম চালিয়ে আসছে। পরে গত ২০২২ সালে সরকারি রেজিষ্ট্রেশন ভুক্ত হয় সংগঠনটি। শীতকালে কম্বল বিতরণ, শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদে বৃত্তি প্রদান, এতিমদের পোষাক ও খাবার বিতরণ সহ নানান কার্যক্রম করে আসছেন তারা। পাশাপাশি প্রতিবছর ৯৮ বন্ধুদের নিয়ে গেট টুগেদার অনুষ্ঠান করা হয়ে থাকে। শুধু মতলব উত্তরই নয় চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলা ও দেশের বিভিন্ন জেলা উপজেলার ৯৮ বন্ধুরা এই সংগঠনে সম্পৃক্ত রয়েছে।
অনুষ্ঠানে বিভিন্ন জেলা উপজেলার প্রায় চার শতাধিক বন্ধু স্বপরিবারে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সবাই স্মৃতিচারণ করেন। আনন্দ আড্ডা আর বিনোদনের মধ্য দিয়ে অতিবাহিত হয় দিনটি। সকালে নাস্তা, দুপুরে ভোজ, বিকালে টিফিন এবং সাথে অনলিমিটেড কফি আড্ডা।
সকালে প্রাণবন্ত অনুষ্ঠানটি উদ্বোধনী বক্তৃতা দেন ফ্রেন্ডস ফোরাম ৯৮ এর সভাপতি রোমান মিয়া সোহাগ। সংগঠনের অন্যতম সদস্য মহসিন মল্লিকের উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন, অনুষ্ঠান উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রিগান, সংগঠনের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন ইমন, অন্যতম সদস্য ও মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, অন্যতম সদস্য তানভীর আহমেদ প্রমুখ। পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন খালেদ মিয়াজী জসিম।
দুপুরের ভোজ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশবরেণ্য শিল্পীগণ উৎসবমুখর পরিবেশে গান পরিবেশন করেন। গানের তালে তালে মেতে উঠেন ফ্রেন্ডস ফোরাম ৯৮ এর বন্ধুরা।
ফম/এমএমএ/আরাফাত/



