কৃপণ বাবা নাম শুনেই ভ্রু কুচকে যায়, এ আবার কেমন কথা! ঠিক এমনই নামের একটি টেলিফিল্ম সম্প্রচার হতে যাচ্ছে টেলিভিশনের পর্দায়। রাজীব মণি দাসের রচনা ও চিত্রনাট্যে টেলিফিল্ম পরিচালনা করছেন জহির খান। টেলিফিল্মটির বিভিন্ন চরিত্রে দেখা যাবে- আব্দুন নূর সজল, ফারজানা আহসান মিহি, সোহেল খান, শম্পা নিজাম, রাহিয়া রাহী, শফিউল আলম বাবু সহ আরো অনেকে । আজ ২১ ডিসেম্বর রোজ বুধবার দুপুর ৩টায় টেলিফিল্মটি বেসরকারি টিভিচ্যানেল ‘চ্যানেল আই’তে সম্প্রচার হবে বলে জানা গেছে।
গল্পে দেখা যাবে : রফিক সাহেবের এক ছেলে, এক মেয়ে ও স্ত্রীকে নিয়ে সুখের সংসার হওয়ার কথা ছিল। কিন্তু রফিক সাহেব কৃপণ হওয়ার কারণে সংসারে একটার পর একটা অশান্তি লেগেই থাকে।
বাপে টাকা না দেয়া সত্বেও সাহস করে প্রেমটা ঠিকমতো চালিয়ে যাচ্ছে রাফাত। রাফাত মাঝে-মধ্যে তার মনের মানুষ সুস্মিতার কাছ থেকে টাকা ধার নিয়ে থাকে। আজও পর্যন্ত সে সুস্মিতার কোনো টাকা ফেরত দেয়নি।
হেনাকে ডাক্তার বলে দিয়েছে সে যেন কোনো কাজ না করে বিশ্রাম নেয়, কারণ অতিরিক্ত কাজ করার কারণে তার হাড় ক্ষয় হয়ে গেছে। হেনা যদি বিশ্রাম নেয় তাহলে সংসারে কাজ করবে কে? রফিক সাহেবের মাথায় হাত।
রফিক সাহেব তার বন্ধু গফুরের পরামর্শ চাইলেন টাকা খরচ না করে বিনে-পয়সায় কিভাবে বাড়িতে কাজের লোক রাখা যায়। গফুর বলেন তার বড় ছেলেকে বিয়ে দিয়ে বাড়িতে ছেলের বউ নিয়ে আসতে তো না। তারপরের ঘটনাগুলো সম্পূর্ণ ব্যতিক্রম ঘটতে থাকে…
ফম/এমএমএ/


