চাঁদপুর: আসন্ন জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন চাঁদপুরের প্রথম নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ওসমান গনি পাটওয়ারী।
বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় তিনি শুভাকাঙ্খীদের সাথে নিয়ে জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়ন পত্র দাখিল করেন।
তার মনোনয়নপত্র গ্রহণ করেন, চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান এবং জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন।
এসময় ওসমান গনি পাটওয়ারীর সাথে উপস্থিত ছিলেন, সাবেক নির্বাচন কমিশনার শাহ নেওয়াজ, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী জিন্নাহ পাটওয়ারী, বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল হাই ও বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন।
জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ওসমান গনি পাটওয়ারী সাংবাদিকদের বলেন, আমি আশা করছি আসন্ন জেলা পরিষদ নির্বাচন উৎসব মূখর পরিবেশের মধ্যে দিয়ে সম্পন্ন হবে। আমি বিশ্বাস করি স্বচ্ছ একটি নির্বাচন আমরা করতে পারবো। অবাদ, সুষ্ঠু এবং স্বচ্ছ একটি নির্বচন উপহার দেওয়া একমাত্র আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার পক্ষেই সম্ভব। তিনি সকলের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন।
ফম/এমএমএ/
স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম
সোশ্যাল মিডিয়ার বন্ধুরা শেয়ার করুন