চাঁদপুর স্টেডিয়ামে স্বাধীনতা দিবস কাবাডি (বালিকা) প্রতিযোগিতার উদ্বোধন

চাঁদপুর স্টেডিয়ামে মহান স্বাধীনতা দিবস ( বালিকা ) কাবাডি টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী দলগুলোর মাঝে শুভেচ্ছা  উপহার তুলে দিচ্ছেন জেলা ক্রীড়া    সংস্থার  সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু। 

চাঁদপুর: চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও ব্যবস্থাপনায় মহান স্বাধীনতা দিবস কাবাডি ( বালিকা)  প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী ম্যাচে জয়লাভ করেছে হামানকাদ্দি পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয় ।

শুক্রবার (২২ মার্চ )  চাঁদপুর স্টেডিয়ামে সদর উপজেলার ৪ টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এই প্রতিযোগিতা শুরু  করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম  মোস্তফা বাবু,  জেলা   ক্রীড়া অফিসার মোঃ তারিকুল ইসলাম সহ অংশগ্রহণকারী দলের ক্রীড়া  শিক্ষক-শিক্ষিকা এবং  অভিভাবকগন।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কাবাডি ( বালিকা) প্রতিযোগিতায়  অংশ নেওয়া চারটি বিদ্যালয় হচ্ছে:- বীর প্রতিক মমিনুল্লাহ পাটওয়ারী একাডেমি, হামানকাদ্দি পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়, মৈশাদি উচ্চ বিদ্যালয় ও আক্কাস আলী রেলওয়ে একাডেমি।

উদ্ভোধনী খেলায় অংশ গ্রহণ করে হামানকাদ্দি পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয় ও বীর প্রতিক মমিনুল্লাহ পাটওয়ারী একাডেমি।

উদ্ভোধনী খেলায় হামানকাদ্দি পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয় ২৭ -৭ পয়েন্টে বীর প্রতীক মমিনুল্লাহ পাটওয়ারী একাডেমীর সাথে জয়লাভ করে।
ফম/এমএম/চৌইই/

চৌধুরী ইয়াসিন ইকরাম | ফোকাস মোহনা.কম