চাঁদপুর সদরে ৩ প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার ওয়্যারলেস বাজার ও ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহেরিয়া বাজারে পণ্যের মান যাচাইয়ে অভিযান চালিয়ে ৩টি প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর।

বুধবার (২১জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর কার্যালয়ের সহকারি পরিচালক মোহাম্মদ নূর হোসেন রুবেল।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর কার্যালয় সুত্রে জানা গেছে, সদর উপজেলার ওয়্যারলেস বাজার এলাকায় অভিযান করে খাবারের মূল্য তালিকা না থাকায় এবং অস্বাস্থ্যকর উপায় খাবার প্রক্রিয়াকরণের দায়ে স্টার হোটেলের মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অপরদিকে সদর উপজেলা ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহেরিয়া বাজার এলাকায় পণ্যের মান তদারকির নিয়মিত অংশ হিসেবে মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় মা মেডিকেল হলের মালিককে ৩ হাজার টাকা এবং ফাতেমা মেডিকেল হলের মালিককে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর কার্যালয়ের সহকারি পরিচালক মোহাম্মদ নূর হোসেন রুবেল জানান, সদর উপজেলার ওয়্যারলেস বাজার এলাকার স্টার হোটেলের খাবারের মূল্য তালিকা না থাকায় এবং অস্বাস্থ্যকর উপায় খাবার প্রক্রিয়াকরণের দায়ে ১৫ হাজার টাকা এবং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহেরিয়া বাজারে পণ্যের মান তদারকির নিয়মিত অংশ হিসেবে মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় মা মেডিকেল হলের মালিককে ৩ হাজার টাকা এবং ফাতেমা মেডিকেল হলের মালিককে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সর্বমোট তিনটি প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা আদায় করে হয়।

সহকারি পরিচালক নূর হোসেন রুবেল আরো জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা ও জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান স্যারের সার্বিক সহযোগিতায় আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

ভোক্তার স্বার্থ সুরক্ষায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এমন কার্যক্রম চলমান থাকবে বলেও জানান এ কর্মকর্তা।

এ সময় স্যানিটরি ইন্সপেক্টর চাঁদপুর সদর উপস্থিত ছিলেন। অভিযানে সহযোগিতা করেন জেলা পুলিশের চৌকশ টিম।

ফম/এমএমএ/

শাহ্ আলম খান | ফোকাস মোহনা.কম