চাঁদপুর: ভোক্তা অধিকার লঙ্ঘন করায় চাঁদপুর শহরে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ৫হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে শহরের পাল বাজার ও বিপনীবাগ বাজারে তদারকি অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন।
তিনি বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয় কর্তৃক সদর উপজেলার পাল বাজার ও বিপনিবাগ বাজারে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ক্রয়মূল্য ও বিক্রয়মূল্য নিয়ে কারচুপি, ঔষধের দাম মুছে ফেলা এবং মূল্য তালিকা না থাকায় ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই দুই বাজারে এলসি পেঁয়াজের খুচরা দাম ১৩০ থেকে ১৩৫ টাকা এবং দেশি পেঁয়াজ ১০০টাকা।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন চাঁদপুর জেলা পুলিশের একটি চৌকস দল এবং জেলা ক্যাব। ভোক্তার অধিকার রক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
ফম/এমএমএ/



