চাঁদপুর শহরে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাক

চাঁদপুর :  সারাদেশের ন্যায় চাঁদপুরেও উৎসব মূখর পরিবেশে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, দাখিল ও এসএসসি ভোকেশনাল সমমানের পরীক্ষা শুরু হয়েছে।

রবিবার (৩০ এপ্রিল) সকালে শহরের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট কামরুল হাসান।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, ভোক্তা অধিকারের সরকারি পরিচালক নূর হোসেন রুবেলসহ স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

পরীক্ষায় ৭৪টি কেন্দ্রে ১৫ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে জেলা প্রশাসন। এছাড়াও স্ব স্ব উপজেলার দায়িত্বরত ম্যাজিস্ট্রেটদের সঙ্গে সমন্বয় ও কেন্দ্র মনিটরিং করবেন ইউএনও।

চাঁদপুরের ৮ উপজেলায় ৭৪টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৩৬ হাজার ৫শ’২৩ জন। এর মধ্যে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ২৭ হাজার ৯ জন ও কেন্দ্র ৪৫ টি এবং দাখিল পরীক্ষার্থীর সংখ্যা ৭ হাজার ৭ শ’৩৪ জন এবং কেন্দ্র ১৯টি ও এসএসসি ভোকেশনাল ১০টি কেন্দ্রে ১ হাজার ৭ শ’ ৭১ জন।

ফম/এমএমএ/

শাহরিয়া পলাশ | ফোকাস মোহনা.কম