চাঁদপুর মেঘনায় বিশেষ কম্বিং অপারেশন, জালসহ জাটকা জব্দ

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলায় বিশেষ কম্বিং অপারেশন-২০২৪ উপলক্ষে ১২ জানুয়ারি ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (প্রথম সংশোধিত) এর আওতায় বাংলাদেশ কোস্ট গার্ড, নৌপুলিশ এবং সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর, চাঁদপুর সদর এর যৌথ উদ্যোগে মেঘনা নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানের সময় ৩০হাজার মিটার কারেন্ট জাল, ১৫ কেজি জাটকা জব্দ করা হয়। মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ আর এম জাহিদ হাসান, চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম, কোস্ট গার্ড এবং নৌপুলিশের সদস্যরা।

চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম জানান, জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং জব্দকৃত জাটকা এতিমখানায় বিতরণ করা হয়। অভিযান অব্যাহত রয়েছে।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম