চাঁদপুর প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের জন্য স্মরণ সভা ও দোয়া

চাঁদপুর: চাঁদপুর প্রেসক্লাবের  সাধারণ সদস্য মরহুম ড. মো. শামসুল হক ভূঁইয়া, সম্মানিত সদস্য মরহুম এস এম আনওয়ারুল করীম ও আজীবন সদস্য মরহুম সাজেদুল হোসেন চৌধুরী দিপু স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুলাই) দুপুরে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এ স্মরণ সভা ও দোয়ার আয়োজন করা হয়।
এসময় তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এএইচএম আহসান উল্লাহ।
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন এর সঞ্চালনায়  বক্তব্য দেন, সাবেক সভাপতি কাজী শাহাদাত।
উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শহীদ পাটওয়ারী, শরীফ চৌধুরী, বিএম হান্নান, গিয়াস উদ্দিন মিলন, ইকবাল হোসেন পাটোয়ারী, এএইচএম আহসান উল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, সোহেল রুশদী, লক্ষণ চন্দ্র সূত্রধর, মির্জা জাকির, রিয়াদ ফেরদৌস, আল ইমরান শোভনসহ প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সদস্যরা।
দোয়া অনুষ্ঠান শেষে চাঁদপুর প্রেসক্লাবের সম্মানিত সদস্য এস এম আনওয়ারুল করীমের সহধর্মিণীর হাতে আর্থিক অনুদানের চেক তুলেদেন প্রেসক্লাব নেতারা।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম