চাঁদপুর পৌরসভার ৮নম্বর ওয়ার্ডে বিএনপির কাউন্সিলর পদে মনোনয়ন ফরম সংগ্রহ

চাঁদপুর: আসন্ন চাঁদপুর পৌরসভা নির্বাচনে ৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদে বিএনপির দলীয় মনোনয়ন পেতে ১৬ জন প্রার্থী ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে পুরুষ কাউন্সিলর পদে ১৫ জন এবং নারী কাউন্সিলর পদে ১ জন রয়েছেন।
সোমবার (৫ অক্টোবর) বিকেলে চাঁদপুর গণি মডেল উচ্চ বিদ্যালয়ে ৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থীদের মাঝে দলীয় মনোনয়ন ফরম বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুছ সালাম।
তিনি বলেন, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। নির্বাচনে একাধিক প্রার্থী থাকা স্বাভাবিক। তবে দল একজনকে মনোনয়ন দেবে। দলের সিদ্ধান্ত মেনে নিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে গুপ্ত সংগঠন অপতৎপরতা চালাচ্ছে। এ ধরনের পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. খোকন মিজির সভাপতিত্বে এবং চাঁদপুর পৌর বিএনপির সহ-সভাপতি ও ৮নং ওয়ার্ড বিএনপির সমন্বয়কারী দ্বীন মোহাম্মদ জিল্লুরের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামসুল ইসলাম মন্টু ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমান হোসেন গাজী।
সময় উপস্থিত ছিলেন পৌর মহিলা দলের সভানেত্রী জোহরা আনোয়ার হীরা, পৌর বিএনপির সহ-সভাপতি মোস্তফা বন্ধুকসীসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে ৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে ফরম সংগ্রহ করেনঃ— মো. খোকন মিজি, মো. শাহাদাত হাওলাদার, মো. আবুল কালাম আজাদ, শাহানূর বেপারী শানু, পারভেজ আলম রবিন, মো. নাছির চোকদার, আল ফারুক শাহরিয়ার, মমিনুল ইসলাম, মো. মাসুম বেপারী, মো. জাহাঙ্গীর জমাদার, মো. আতিক বেপারী, মো. চুন্নু সরকার, মো. খোকন, মো. লিটন মোল্লা, মোহাম্মদ হোসেন নয়ন, সাইফ মাহমুদ ও ছোহা।
ফম/এমএমএ/

ফোকাস মোহনা.কম