চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের কমিটি গঠন

সভাপতি আ. রহমান, সাধারণ সম্পাদক ডালিম

সভাপতি আ. রহমান, সাধারণ সম্পাদক ডালিম।

চাঁদপুর: চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের বিশেষ সাধারণ সভা শনিবার (১০ মে’২৪) সকাল ১১টায় চাঁদপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কস্থ জেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনের ২য় তলায় সংগঠনের স্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

“মুক্তিযুদ্ধের চেতনায় মুক্ত সাংবাদিকতায় আমরা” এ শ্লোগানকে সামনে রেখে সভায় সংগঠনের সভাপতি আবদুর রহমানের সভাপতিত্বে প্রথম অধিবেশন শেষে পূর্বের কার্যকরী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপর দ্বিতীয় অধিবেশনে সংগঠনের সাবেক সহ সভাপতি সহকারি অধ্যাপক মো: মহিউদ্দিনের সভাপতিত্বে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে দৈনিক চাঁদপুর সংবাদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো: আবদুর রহমানকে সভাপতি ও দৈনিক প্রিয় চাঁদপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক বোরহান উদ্দিন ডালিমকে সাধারণ সম্পাদক ঘোষণা করে কমিটি গঠন করা হয়।

নতুন কমিটিকে দ্রুত সময়ের মধ্যে সবার সাথে পরামর্শক্রমে পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠনের দায়িত্ব প্রদান করা হয়েছে।

এসময় নতুন কমিটি গঠনের পূর্বে বিশেষ সাধারণ সভার প্রথম অধিবেশনে বক্তব্য রাখেন আগের কমিটির সাধারণ সম্পাদক দৈনিক আলোকিত পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: জাকির হোসেন, সহ-সভাপতি দৈনিক ইত্তেফাকের ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি সহকারি অধ্যাপক মো. মহিউদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক দৈনিক প্রিয় চাঁদপুর পত্রিকার প্রকাশক ও সম্পাদক বোরহান উদ্দিন ডালিম, সাংগঠনিক সম্পাদক দৈনিক চাঁদপুর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কে.এম মাসুদ, মোহন টিভির জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম বাবু, আজকের দেশ কন্ঠের সম্পাদক এনায়েত হোসেন মজুমদার, কোষাধ্যক্ষ চাঁদপুর প্রতিদিনের সিনিয়র স্টাফ রিপোর্টার মুহাম্মদ আলমগীর হোসেন পাটওয়ারী, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক চাঁদপুর সময়ের যুগ্ম-বার্তা সম্পাদক আশিক বিন রহিম, সাংস্কৃতিক সম্পাদক দৈনিক বাংলাদেশের আলোর জেলা প্রতিনিধি সাঈদ হোসেন চৌধুরী অপু, লাইব্রেরী সম্পাদক দৈনিক চাঁদপুর সংবাদের চীফ রিপোর্টার মো. মনির হোসেন, আপ্যায়ন সম্পাদক সাপ্তাহিক পাঠক সংবাদের নির্বাহী সম্পাদক আরিফুল ইসলাম শান্ত, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক দৈনিক আইন বার্তার জেলা প্রতিনিধি নূর মোহাম্মদ খান, সমাজ কল্যাণ সম্পাদক দৈনিক মতলবের আলো পত্রিকার নির্বাহী সম্পাদক সিগমা আহসান কনক।

কার্যনির্বাহী কমিটির সদস্য দৈনিক অবজারবারের জেলা প্রতিনিধি ইফতেখায়রুল আলম মাছুম, দৈনিক মতলবের আলো পত্রিকার প্রকাশক গোলাম সারওয়ার সেলিম, বাংলাদেশ পোষ্ট এর জেলা প্রতিনিধি আব্দুল গণি, মতলব কন্ঠের সম্পাদক ও প্রকাশক শ্যামল চন্দ্র দাস, দৈনিক চাঁদপুর খবরের মফস্বল সম্পাদক এম এম. কামাল, দৈনিক চাঁদপুর সময়ের মনির খান,  প্রিয় চাঁদপুরের হাইমচর প্রতিনিধি আলমগীর হোসেন পাটওয়ারী, সদস্য গিয়াস উদ্দিন রানা, সদস্য আলমগীর হোসেন বাবু, সদস্য মাওলানা সাইফুল্লাহ, সদস্য আরিফুল ইসলাম ও মো: জাবেদ হোসেন প্রমুখ।

ফম/এমএমএ/

প্রেস বিজ্ঞপ্তি | ফোকাস মোহনা.কম