চাঁদপুর জেলা বাপসা’র দোয়া ও ইফতার মাহফিল

চাঁদপুর: বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) চাঁদপুর জেলা শাখার আয়েঅজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ এপ্রিল) বিকেলে চাঁদপুর শহরের হাজী মহসীন রোডস্থ এবং মাতৃপীঠ স্কুল সংলগ্ন অনন্যা সুপার মার্কেট এর তৃতীয় তলা রেডচিলি চাইনিজ রেস্টুরেন্ট এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

সংগঠনের জেলা শাখার সভাপতি সুলতান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ কুদ্দুস আখন্দ রোকন।

বক্তব্য রাখেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সালামত উল্লাহ খান (শাহিন)সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

সংগঠনের প্রয়াত সদস্যসহ কবরবাসীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনজাত পরিচালনা করেন শহরের গুয়াখোলা মদিনা জামে মসজিদ এর খতিব হাফেজ মাওলানা সামছুদ্দিন।

দোয়া ও ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথি ও সংগঠনের সদস্যরা অংশগ্রহন করেন।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম