চাঁদপুর জেলা ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের কার্যকরি কমিটির সভা

বক্তব্য দেন সংগঠনের সভাপতি এম এ লতিফ। ছবি: ফোকাস মোহনা.কম।
চাঁদপুর: বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার কার্যকরি কমিটির সভা অনু্ষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সভাপতি এম এ লতিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারীর পরিচালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রহমান গাজী। সভার আলোচ্য বিষয় ছিলঃ বিগত সভার কার্যবিবরণ পাঠ, আয়-ব্যয় হিসাব, বনভোজন, সাধারণ সভার তারিখ নির্ধারণ, বিবিধ।
এরপর পাঠিত কার্যবিবরণের উপর মতামত ও পরামর্শ তুলে ধরে বক্তব্য রাখেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি কবির হোসেন মিজি, সহ-সভাপতি এস এম সোহেল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম অনিক, যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওঃ আবদুর রহমান গাজী, কোষাধ্যক্ষ কে এম সালাউদ্দিন, দপ্তর সম্পাদক সজীব খান, সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আনোয়ারুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ বাদশা ভূঁইয়া, কার্যকরী কমিটির সদস্য চৌধুরী ইয়াসিন ইকরাম, শেখ আল মামুন প্রমুখ।
সংগঠনকে গতিশীল ও শক্তিশালি করার লক্ষে বিবিধ আলোচনা ছাড়াও আগামী ৯ ফেব্রুয়ারী বার্ষিক বনভোজনের সিদ্ধান্ত নেয়া হয়। ওইদিন রাত ১০ টায় হাসান আলী মাঠ থেকে কক্সবাজারের উদ্দেশ্যে বার্ষিক বনভোজনের বাস ছেড়ে যাবে। আবার ১২ ফেব্রুয়ারী চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দেয়া হবে। সদস্য রেজিস্টেশন ফি ১৫০০ টাকা। এছাড়া সদস্যরা ২০২৪ সাল থেকে সংগঠনকে বাৎসরিক কল্যাণ ফান্ডে অনুদান হিসেবে এক হাজার টাকা এবং মাসিক ৫০ টাকা থেকে বাড়িয়ে ১০০ টাকা করে চাঁদা দেয়ার জন্য সকলের সম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। সংবাদ সংগ্রহে বিভিন্ন অনুষ্ঠানে পত্রিকার একাধিক ব্যক্তির কারনে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এখন থেকে পত্রিকার বাহিরে ব্যক্তিকে প্রাধান্য দেয়া হবে না বলে সিদ্ধান্ত গৃহিত হয়।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম