
চাঁদপুর : বিএনপি জামায়াতের অগ্নি-সন্ত্রাস বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা, পুলিশ হত্যা নৈরাজ্য সৃষ্টি ও অবৈধ হরতালের প্রতিবাদে চাঁদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শান্তি ও উন্নয়ন সমাবেশ শেষে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর সহযোগিতায় ” ‘মুজিব’ একটি জাতির রূপকার” বায়োপিক প্রদর্শিত হয়।
এর আগে শান্তি ও উন্নয়ন সসাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ। তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াত নাশকতা শরু করে দিয়েছে। এদেশের নীরিহ মানুষের জানমাল নিয়ে ছিনিমিনি খেলছে। শুধু সাধারণ মানুষই নয়, বিচারপতি-পুলিশ-সাংবাদিকদের উপরও হামলা চালাচ্ছে। তাদেরকে আমরা সস্মিলিতভাবে প্রতিহত করতে হবে।
তিনি আরো বলেন, আওয়ামী লীগের জন্মই হয়েছে এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। এদেশের সকল আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছে আওয়ামীলীগ। আওয়ামীলীগ এদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দল। বাংলাদেশ আজকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ। পদ্মা সেতু হয়েছে নিজস্ব অর্থায়নে। এটি আমাদের গর্বের। সকল দ্বিধাদ্বন্দ্ব ভূলে সবাইকে আওয়ামী লীগের ছায়া তলে আসতে হবে। মনে রাখবেন জননেত্রী শেখ হাসিনা আমাদের নেত্রী এর বাইরে আমাদের কোন নেতা নেই।
এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।
এসময় জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগসহ সর্বস্তরের হাজার হাজর সাধারণ জনগণ উপস্থিত থেকে মুজিব’ একটি জাতির রূপকার” বায়োপিকটি শ্রদ্ধার সাথে উপভোগ করেন।
ফম/এমএমএ/



