চাঁদপুর জেলায় ৩ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’

ছবি: ফোকাস মোহনা.কম

চাঁদপুর : চাঁদপুরের ৮ উপজেলা ও দু’টি পৌরসভায় রোববার (২০ ফেব্রুয়ারি) ৩ লাখ ৬ হাজার ৮শ’ ৮৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের অংশগ্রহনে আয়োজিত কর্মশালায় সভাপতির বক্তব্যে এ তথ্য জানান চাঁদপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহাদাৎ হোসেন।

সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ মোঃ শাখাওয়াত হোসেনের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্লাহ, সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, শরীফ চৌধুরী, সাংবাদিক আবদুল আউয়াল রুবেল, কাদের পলাশ ও শাহাদাত হোসেন শান্ত।

এ সময় চাঁদপুর জেলা সদরে স্থানীয় ও জাতীয় গনমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় জানানো হয়, জেলার ৮ উপজেলা ও ২ পৌরসভায় মোট ৩ লাখ ৬ হাজার ৮শ’ ৮৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ থেকে ১১ মাস বয়সী মোট ৩ লাখ ৬ হাজার ৬শ’ ৫৮ জন শিশু এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী মোট ২ লাখ ৮৪ হাজার ৯শ’ ৮৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

এছাড়া জেলার ২ হাজার ১১৫ কেন্দ্রে ক্যাম্পেইন সঠিক তদারকির জন্য ৫০৫ জন কর্মকর্তা নিয়োজিত থাকবেন। ২০ ফেব্রুয়ারি সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম চলবে।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম