
চাঁদপুর : চাঁদপুরে লাইসেন্স ব্যতীত গবাদিপশুর ভিটামিন প্রস্তুত করায় কারখানা মালিকের ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (০১ জুলাই) দুপুরে সদর উপজেলার কুমারডুগি এলাকায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
তিনি বলেন, অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রাণীসম্পদ অধিদপ্তরের লাইসেন্স ব্যতীত গবাদিপশুর ভিটামিন প্রস্তুত করার অপরাধে এ পি এগ্রোভেট মালিককে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযুক্ত প্রতিষ্ঠানটি প্রাণীসম্পদ অধিদপ্তরের লাইসেন্স ব্যতীত উৎপাদন হতে বিরত থাকার অঙ্গীকার করেন।
অভিযানে প্রাণীসম্পদ অধিদপ্তর চাঁদপুর জেলা অফিসের প্রশিক্ষণ কর্মকর্তা ডা: বিপ্লব কুমার দে এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
ফম/এমএমএ/



