চাঁদপুর জেলার উন্নয়ন কাজ সুচারুভাবে সম্পন্ন করার সিদ্ধান্ত

চাঁদপুর: চাঁদপুর জেলার মার্চ মাসের উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ মার্চ) চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান ।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব বশির আহমেদের সঞ্চালনায় সভায় আরো অংশগ্রহণ করেন চাঁদপুর জেলার সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার) সুদীপ্ত রায়, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: মনোয়ার হোসেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর পৌরসভা মেয়র মো: জিল্লুর রহমান জুয়েল।

আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. সাফায়েত আহাম্মদ সিদ্দিকী, এনএসআই উপপরিচালক দেওয়ান মোহাম্মদ মনোয়ার, জেলার বিভিন্ন দফতর প্রধান ও প্রতিনিধি, সকল উপজেলা নির্বাহী অফিসার, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিবর্গ এবং অন্যান্য।

সভায় জেলায় চলমান উন্নয়ন কার্যক্রম সুচারুভাবে সম্পন্ন করতে সকল দফতরের আন্ত:সমন্বয় নির্ধারণে নানাবিধ আলোচনা ও সিধান্ত গৃহীত হয়।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম