চাঁদপুরে ১ হাজার ৭০০ পুলিশ সদস্য পেয়েছে ঈদ উপহার

চাঁদপুর : চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে সদস্যদের জন্য ঈদ শুভেচ্ছা হিসেবে পাঞ্জাবী ও শাড়ী বিতরণ করা হয়েছে।

বুধবার (১৯ এপ্রিল) দুপুরে চাঁদপুর পুলিশ লাইনস্ মাল্টিপারপাস সেডে একটি সাম্য অবস্থান তুলে ধরার জন্য পুলিশের উর্ধ্বতন অফিসার, কন্সটেবল ও কর্মচারী সকলে একই পোষাক পরিধান করে ঈদ উদযাপন করার লক্ষে জেলা পুলিশের এই উদ্যোগ গ্রহণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মোঃ মিলন মাহমুদ।

তিনি বক্তব্যে বলেন, ইতোমধ্যে ঈদের আমেজ শুরু হয়েগেছে। ঈদ ও নতুন কাপড়ের মধ্যে একটি যোগ সূত্র রয়েছে। আমরা জেলা পুলিশ একটি পরিবার। সকল সদস্যের অনেকদামী কাপড় থাকতে পারে, কিন্তু ঈদের দিন সকলে এই কাপড় পরিধান করে ঈদের নামাজ পড়বো।

তিনি বলেন, ঈদে কিছু সদস্যকে আমরা ছুটি দিতে পারি নাই। তাই যারা ছুটি পাননি, তাদেরকে একটু বাড়তি কাজ করতে হবে। ঈদে মানুষ যেন নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারে, সেই জন্য আমাদের সকলের দায়িত্বও সঠিকভাবে পালন করতে হবে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) পলাশ কান্তি রায়ের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াছির আরাফাত, চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ, ট্রাফিক ইন্সপেক্টর মাহফুজুর রহমান, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শরীফ চৌধুরীসহ অতিথিরা।

জেলা পুলিশ জানিয়েছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জেলা পুলিশের সদস্য ও কর্মচারী ১ হাজার ৪০০ জন, নারী সদস্য ২০০ জন ও কমিউনিটি পুলিশিং এর ১০০ জনসহ ১ হাজার ৭০০ জনের মাঝে পাঞ্জাবী ও শাড়ী বিতরণ করেছে জেলা পুলিশ।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম