
চাঁদপুর: চাঁদপুর জেলা বার কাউন্সিলের সাবেক সভাপতি ও শ্রী শ্রী কালী মন্দিরের কমিটির সভাপতি এবং জেলা স্বনামধন্য অ্যাড. বিজন প্রসাদ মজুমদার (৮০) পরলোকগমন করেছেন।
সোমবার (১২ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টায় তিনি শহরের মুন্সেফ পাড়াস্থ নিজ বাসভবনে পরলোকগমন করেন৷ একইদিনে বিকালে মঠখোলাস্থ পারিবারিক শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়।
ধর্মীয় রীতিমতে দুপুর ১২টায় প্রয়াত বিজন প্রসাদ মজুমদারকে শ্রী শ্রী কালীমন্দিরে নেয়া হয়। সেখানে ধর্মীয় রীতি শেষে পুষ্পস্তবকের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন মন্দিরের কার্যকরী কমিটি, পূজা উদযাপন পরিষদ ও কালীমন্দির উৎসব উপ-কমিটিসহ অন্যান্য সংগঠন।
এসময় উপস্থিত ছিলেন চেস্বার অব কমার্স এর সভাপতি তমাল কুমার ঘোষ, সিনিঃ সহ সভাপতি সুভাষ চন্দ্র রায়, গোপাল চন্দ্র সাহা, পরেশ মালাকারসহ আরো অনেকে। পরে নতুনবাজারের গোপাল জিউ আখড়াও নেয়া হয়।
ধর্মীয় রীতি শেষে প্রয়াত অ্যাড. বিজন প্রসাদ মজুমদারের মরদেহ নিজ কর্মস্থলে নেয়া হয়। সেখানে তাঁর সহকর্মীরা একনজর দেখতে ভিগ জমায় এবং প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রয়াত বিজন প্রসাদ দীর্ঘদিন যাবত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ২কন্যা অলকা মজুমদার ও বহ্নি শিখা মজুমদারসহ অসংখ্য গুণগ্রাহী রেখেগেছেন।
বিজন প্রসাদ মজুমদারের জৈষ্ঠ্য কনা অলকা মজুমদার চাঁদপুরবাসীর কাছে তাঁর বিদেহী আত্মার কামনা করে আশীর্বাদ চেয়েছেন।
প্রসঙ্গত, অ্যাড বিজন প্রসাদ মজুমদার দীর্ঘদিন যাবত সুনামের সাথে চাঁদপুর জেলা জর্জ কোর্টে ওকালতি করেছিলেন। তাাঁর পিতা মৃত বরদা প্রসন্ন মজুমদার ও ছোট ভাই মৃত. বিভূতি ভূষন মজুমদারও সুনামের সাথে ওকালতি করে গেছেন।
ফম/এমএমএ/


