চাঁদপুরে সেমাই কারখানাকে জরিমানা

চাঁদপুর : চাঁদপুর শহরের পুরাণ বাজার অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে লাচ্ছা সেমাই উৎপাদন করায় একটি সেমাই কারখানার মালিককে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেলে নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল।

তিনি বলেন, রমজান মাসের শুরু থেকেই বাজার নিয়ন্ত্রণে রাখতে তদারকি চলছে। তারই অংশ হিসেবে আজ শহরের পুরান বাজারের হরিসভা এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে লাচ্ছা সেমাই উৎপাদন করার দায়ে হাজী ফুডকে (বিল্লাল হোসেন পরিচালিত) ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ৮ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে কারখানা মালিককে সতর্ক করে দেয়া হয়।

অভিযানে সহযোগিতা করেন চাঁদপুর মডেল থানার একটি চৌকস পুলিশ দল। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম